MNR GROUP ৩য় পুরুষ ও ২য় মহিলা সেপাক টাকরো ক্লাব চ্যাম্পিয়নশিপ–২০২৫ চূড়ান্ত পর্ব
News

“MNR GROUP ৩য় পুরুষ ও ২য় মহিলা সেপাক টাকরো ক্লাব চ্যাম্পিয়নশিপ–২০২৫” এর চূড়ান্ত পর্ব
২০–২৩ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকার পল্টন ময়দান সংলগ্ন জাতীয় সেপাক টাকরো স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী ক্লাবগুলো
সেপাক টাকরোর দক্ষতা, কৌশল ও প্রতিযোগিতামূলক মনোভাবের দারুণ প্রদর্শনী উপস্থাপন করে।
পুরুষ ও মহিলা উভয় বিভাগেই ম্যাচগুলো ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল এহসান,
উপসচিব ও পরিচালক (ক্রীড়া), জাতীয় ক্রীড়া পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব গোলাম মোস্তফা, ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর, MNR GROUP এবং
জনাব আলী আহম্মেদ রাসেল, ম্যানেজিং ডিরেক্টর, আর্টিসান আউট ফিটার্স লিমিটেড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহবুবুর রহমান, সাবেক সচিব ও সভাপতি,
বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন।
এই চ্যাম্পিয়নশিপ দেশের সেপাক টাকরো খেলাকে আরও এগিয়ে নেওয়া, নতুন খেলোয়াড় তৈরি এবং
আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।























