কিউট বৈশাখী ক্রীড়া উৎসব ১৪৩৩ সেপাক টাকরো প্রদর্শনী
News

১৪ এপ্রিল ২০২৬ (পহেলা বৈশাখ) রাজধানীর পল্টন ময়দানে মাউশুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর পৃষ্ঠপোষকতায়
দিনব্যাপী “কিউট বৈশাখী ক্রীড়া উৎসব ১৪৩৩” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উৎসবে সেপাক টাকরো খেলার জমজমাট প্রতিযোগিতা ও মনোমুগ্ধকর প্রদর্শনী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
খেলোয়াড়দের দক্ষতা, গতি ও সমন্বয়ের চমৎকার নৈপুণ্যে প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য।
উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার চর্চা বাড়াতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
প্রায় ৩০০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই উৎসবে তিরন্দাজী, ভলিবল, খো-খো, কাবাডি, লাঠিখেলা ও বলি খেলাসহ
বিভিন্ন গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। তবে সেপাক টাকরোর প্রতিযোগিতা ও প্রদর্শনী পুরো আয়োজনকে এনে দেয় ভিন্ন মাত্রা।
খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব গড়ে তোলার বার্তায় দিনব্যাপী এই আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত,
আনন্দঘন এবং স্মরণীয়।



















